1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাচ্ছেন ২০ লাখ টাকা ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তাঁর ছেলের বিরুদ্ধে পৃথক মামলা অনুমোদন দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য বিমানবন্দরে নেমে যা বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক | খবর বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে
রাজধানী ডেস্ক
গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা আইন-শৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী সভায় সভাপতিত্বকারী ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে চিহ্নিত করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, অতীতে কিশোর গ্যাংয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার নেতিবাচক প্রভাব এখনও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। তিনি দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেন।
পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমানভাবে গুরুত্ব দিতে হবে। নদী দূষণ রোধ, যথাযথ শিল্পবর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় ঢাকা জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026