1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি জাভেদ আখতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন জাভেদ আখতার। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন তিনি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনিলিভার। পাশাপাশি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগদান করবেন জাভেদ।

জাভেদ আখতার হতে যাচ্ছেন ইউনিলিভার বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশি এমডি। এর আগে কামরান বাকের ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাভেদ আখতার বর্তমানে ইউনিলিভারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউবিএলের বর্তমান সিইও ও এমডি কেদার লেলের স্থলাভিষিক্ত হচ্ছেন জাভেদ আখতার। কেদার লেলে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি কেদার লেলে ২০২০ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এরপর তিনি কনজ্যুমার ডেভেলপমেন্ট ম্যানেজিং কমিটির নির্বাহী পরিচালক হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে (এইচইউএল) যোগদান করবেন। পাশাপাশি তিনি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান পদেও বহাল থাকবেন।

করপোরেট ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জাভেদ আখতার তাঁর কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। এরপর ২০০০ সালে তিনি ‘ওরাল কেয়ার’ ব্যবসার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে ইউনিলিভারে যোগদান করেন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে সুদীর্ঘ ২৪ বছরের কাজের অভিজ্ঞতায় ঋদ্ধ জাভেদ আখতারের বিশেষ পারদর্শিতার ক্ষেত্রগুলো হলো কনজ্যুমার সেন্ট্রিসিটি, ডিজাইন থিংকিং ও ইনোভেশন ম্যানেজমেন্ট। জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

জাভেদ আখতার ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (এইচইউএল) জন্য ‘ডিজিটাল কাউন্সিল’ স্থাপন করেন। এ ছাড়া ইউনিলিভারে বহুল পরিচিত ‘রিইমাজিন এইচইউএল’ এজেন্ডার রূপকারও তিনি। সমন্বিত এই অ্যান্ড-টু-অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রামটি ইউনিলিভারে দারুণ সাড়া ফেলেছে।

এ প্রসঙ্গে ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা বলেন, ‘বাংলাদেশে ইউনিলিভারের ব্যবসায় অসাধারণ নেতৃত্ব দেওয়ায় আমি কেদারকে ধন্যবাদ দিতে চাই। নতুন ক্রেতা তৈরি, কোম্পানির অ্যান্ড-টু-অ্যান্ড সাপ্লাই চেইনে রূপান্তর আনা, মেধা উন্নয়ন ও ইউনিলিভার বাংলাদেশে বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। এ পর্যায়ে ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব পাওয়ায় জাভেদকে অভিনন্দন। সাউথ এশিয়া লিডারশিপ টিমে তাঁকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ইউনিলিভারের প্রবৃদ্ধির প্রধান পাঁচটি মূলনীতি নির্ধারণ এবং ভারতে“রিইমাজিন এইচইউএল” এজেন্ডা বাস্তবায়নে তাঁর অবদান অনস্বীকার্য। আমি নিশ্চিত যে ইউনিলিভারের বাংলাদেশ অংশের ব্যবসাকে তিনি নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026