1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

ঘুম থেকে উঠেই পানি পানে যেসব উপকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৪৯ বার দেখা হয়েছে

আজ সকালে ঘুম থেকে উঠে প্রথম কী খেয়েছেন? যদি প্রথমেই পানি না খেয়ে থাকেন, তবে কাল থেকে এ অভ্যাস করে নিন। সকালে খালি পেটে পানি পান শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। অনেকের তাদের ধারণা এতে ওজন নিয়ন্ত্রণে থাকে, মানসিক অবস্থা ভালো হয়। তবে এই ধারণা আসলে কতটুকু যুক্তিসঙ্গত?
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

* খাবার খাওয়ার ৩০ মিনিট আগে যদি এক গ্লাস কুসুম গরম পানি খাওয়া যায় তবে অ্যাসিডিটি, বদহজম, অম্বলের মতো একাধিক সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।

* কোষ্ঠকাঠিন্য হওয়ার একটি বড় কারণ হলো পানিশূন্যতা। সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে মলত্যাগ ভালোভাবে হতে সাহায্য হয়।

* শরীরের অতিরিক্ত চর্বি কমাতে কুসুম গরম পানির জুড়ি নেই। গরম পানি খেলে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালোরি পোড়ে।

* ঘুম থেকে উঠে পানি পান করা বিপাক ক্ষমতা বাড়ায় ও শরীরকে সারা দিন কর্মোদ্দীপ্ত রাখতে কাজ করে।

* হালকা গরম পানি খাওয়ার চাহিদা কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে পাতি লেবুর রস মিশিয়ে খেতে পারলে মেদ ঝরবে দ্রুত।

* ঘুম থেকে উঠে পানি পান করলে হজম ভালো হয়। তাই হজম প্রক্রিয়া ভালো রাখতে ঘুম থেকে উঠে পানি পান করুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026