1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

প্লেনে চড়ে খতনা অনুষ্ঠানে হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় আসেন হিরো আলম। যদিও কোথায় কী হচ্ছে না হচ্ছে এসব এড়িয়ে নিজের মতো করে চলেন তিনি। এবার আকস্মিক কোট-স্যুট পরে প্লেনে চড়ে সৈয়দপুর গিয়ে আলোচনায় হিরো আলম।

শুক্রবার (৪ জুন) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন থেকে নামতে দেখা গেল তাকে। এসময় বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তা থেকে কর্মীরা হিরো আলমকে ঘিরে দাঁড়ান এবং সেলফি তুলতে থাকেন।

জানা গেছে, রংপুরে একটি খতনার অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রংপুরের তানভির নামের জনৈক ব্যবসায়ীর ছেলের খতনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে ঢাকা-সৈয়দপুর প্লেনের ফিরতি টিকিটও দেওয়া হয়েছে।

হিরো আলম ছাড়া অনুষ্ঠানে গিয়েছেন ‘বলবো না গো আর কোনো দিন খ্যাত’ সুকুমার বাউল।

আশরাফুল আলম ওরফে হিরো আলমের বাড়ি বগুড়ায়। আপন ভঙ্গিতে কথা বলা ও খেয়াল-খুশিমতো কাজ করার কারণে তিনি পরিচিতি পেয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026