1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা সংকেত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৬১ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতে হয়েছে হচ্ছে। এতে কমে গেছে দু’দিনের গরম অনুভূতি। তাই নদীবন্দরে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

রবিবার সন্ধ্যার পর রাজধানীতে মৌসুমে দ্বিতীয়বারের মতো একটানা ঘণ্টাখানেক বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে বজ্রপাতও হয়েছে। তবে দমকা হাওয়া বা বজ্রপাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বিকেল থেকে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়েছে। ঢাকাসহ ময়মনসিংহ, ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, রাজশাহী বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা কুষ্টিয়া বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে চাঁদপুর, ফেনী, মাইজদীকোট, মৌলভীবাজার ও খুলনা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। ফলে তাপমাত্রায় সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এসময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাঈজদীকোর্ট ও ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোণায়, ২৩ মিলিমিটার।

আগামী মঙ্গলবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026