1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কাল ৮ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্ন হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৯৮ বার দেখা হয়েছে

কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য উন্নয়ন কাজের কারণে আগামীকাল শুক্রবার (২৮ মে) ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। কাল বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই এই সময় ইন্টারনেট সেবায় সমস্যা হতে পারে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, উল্লেখিত সময়কালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে ওই সময়ে কুয়াকাটার সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরসমূহের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026