1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

সংসার ভাঙলো মাহিয়া মাহির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

স্বামীর মাহমুদ পারভেজ অপুর সঙ্গে আর থাকছেন না মাহিয়া মাহি, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন। যদিও এ বিষয়ে কখনোই সরাসরি কিছু বলেননি এই অভিনেত্রী। কিন্তু এবার সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তিনি নিজেই।

আজ রবিবার (২৩ মে) প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাহি। গেল কয়েকদিন ধরে তার ফেসবুক স্ট্যাটাসগুলো আলোচনার জন্ম দিয়েছে, বাড়িয়েছে কৌতূহল। সর্বশেষ রবিবার রাত ১টা ৩০ মিনিটের সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী , বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

এ সময় তার এমন সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026