1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

জাতীয় সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট ৬ লাখ কোটি টাকা ৩ জুন পেশ পেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১২ বার দেখা হয়েছে

আগামী ৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য হওয়ার কথা রয়েছে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। শেষ মুহূর্তে অবশ্য প্রতিপাদ্যে কিছুটা বদলও হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় সংসদ সচিবালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে আগামী ২ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান করেছেন। এর পরদিন ৩ জুন সংসদে বাজেট উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

নতুন বাজেট ঘোষণার দিন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে একই দিনে জাতীয় সংসদ ভবনে বসবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়ে থাকে।

প্রচলিত রেওয়াজ ভেঙে বিকেলের পরিবর্তে সকালে বাজেট অধিবেশন করার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সে রকম কিছু হচ্ছে না। কারণ, মন্ত্রিসভার বিশেষ বৈঠকটি সকাল ১০টায় শুরু করতে হয়, যা চলে বেলা ১টা পর্যন্ত।

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশতম বাজেট।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট অধিবেশন শুরুর আগে সব মন্ত্রী, সাংসদ ও সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সবার করোনা পরীক্ষা করানো হবে। এমন নির্দেশনাও আসতে পারে যে বেশি বয়স্কদের চেয়ে কম বয়সী সাংসদেরা যেন বাজেট অধিবেশনে যোগ দেন। সংসদ অধিবেশন চলাকালে এবার দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘যদি বাজেটে মানুষের জীবন ও জীবিকার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, তাহলে তা প্রশংসাযোগ্য। তবে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দেওয়াই বেশি সংগত হবে। করোনায় অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন। অনেকে কাজ হারিয়েছেন। সৃষ্টি হচ্ছে নতুন নতুন বেকার। এই সমস্যার সমাধান যেন থাকে বাজেটে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026