1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী শ্মশান মাঠে কোনো ধরনের অনুমোদন ছাড়াই ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’র নামে নারী প্রদর্শনের মাধ্যমে জাদু খেলা আয়োজনের অভিযোগে মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও গ্রাম পুলিশ দিয়ে মেলার স্টল ভেঙে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পুটিমারী শ্মশান মাঠে বিশাল এলাকাজুড়ে বৃক্ষমেলা ও শিশু বিনোদনের নামে অনুমোদনহীন এই মেলা বসানো হয়েছিল। প্রবেশপথে নামমাত্র একটি বৃক্ষের স্টল রাখা হলেও মাঠজুড়ে প্রায় ৫০টি বিভিন্ন স্টল গড়ে তোলা হয়। এ ছাড়া মেলায় নাগরদোলা, নৌকা দোলনাসহ বিভিন্ন রাইড বসানো হয়েছিল, যার অনেকগুলোই ছিল ঝুঁকিপূর্ণ।

মেলার শেষ প্রান্তে একটি জাদু খেলার স্টেজ তৈরি করা হয়েছিল। সেখানে জাদু দেখানোর পাশাপাশি স্টেজে তিনজন নারীকে দাঁড় করিয়ে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে শরীর প্রদর্শন করতে দেখা যায়। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মেলাটি গুঁড়িয়ে দেয়।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘কোনো অনুমোদন ছাড়াই মেলাটি চালানো হচ্ছিল। এর আগে তাদের মেলা বন্ধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা অমান্য করায় মেলা ভেঙে দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026