1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসরায়েলের বিপক্ষে ফুটবল ম‍্যাচ বর্জনের আহ্বান আইরিশ অ‍্যাথলেটদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎ–মুখী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে। ব্রিফিংয়ে এই নিয়োগ প্রসঙ্গে জানতে চাওয়া হয়, বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের হাইকমিশনার হওয়ার কথা ঘোষণা করেছে। এই নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। এই নিয়োগের বিষয়টি কি সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতবাহী? এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী হোক। সম্পর্কের অভিমুখ ইতিবাচক হতে চলেছে কি না, সে বিষয়ে আরও একটি প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, মঙ্গলবারই ভারতের বিমানবাহিনী আসন্ন বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ নিয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী ওই মহড়ায় অংশ নেবে। তারা সি–১৩০ জে যুদ্ধবিমান পাঠাবে। এ সিদ্ধান্তও কি দ্বিপক্ষীয় সুসম্পর্কের ইঙ্গিতবাহী? এই প্রশ্নের উত্তরেও জয়সোয়াল দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভারতের ওই লক্ষ্য ও অভিপ্রায়ের কথা জানান। ভারতের বিমানবাহিনী আয়োজিত বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া তরঙ্গ শক্তি ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। এই মহড়া হবে ভারতের মরুরাজ্য রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশন এবং পার্শ্ববর্তী বিমানঘাঁটিগুলোতে। এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশও অংশ নেবে। আরও ৩২টি দেশ এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। ২০২৪ সালে ভারতে প্রথম তরঙ্গ শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সেই বছর বাংলাদেশ অংশ নিয়েছিল পর্যবেক্ষক দেশ হিসেবে। সম্প্রতি নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলার বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ের উল্লেখ করে ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক জানতে চান, এই সফর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে তিনটি শর্তের কথা জানিয়েছিল। নতুন করে আলোচনা শুরুর সময় সেই শর্তগুলো কি বাংলাদেশ তুলে নিয়েছে? এই প্রশ্নের জবাবে জয়সোয়াল কোনো মন্তব্য না করে বলেন, কিছু বলার থাকলে পরে জানাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে এখনো তাঁর কাছে কোনো তথ্য নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026