1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আগামীকাল থেকে দোকান-বিপণিবিতান আট ঘণ্টা খোলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ; স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধি পরিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আগামী ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ। তাই পহেলা বৈশাখের জন্য ১৩ এপ্রিল পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরে খোলা থাকবে কি না সে বিষয়ে এই প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভরা মৌসুমে মাথায় হাত
ভরা মৌসুমে মাথায় হাত

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাতদিনের বিধিনিষেধ আরোপ করে। এ সময়ে শিল্পকারখানা, সরকারি–বেসরকারি অফিস, ব্যাংক স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দোকানপাট, গণপরিবহন বন্ধ রাখার কথা বলা হয়। যদিও গতকাল বুধবার থেকে ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশনে গণপরিবহন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়।

পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পোশাকের ব্যবসা চাঙা হয়। সারা বছরের প্রায় অর্ধেক বিক্রি এই দুই উৎসবে হয়। দোকানপাট বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় গত রোববার থেকে ঢাকার নিউমার্কেট, গাউসিয়া, মিরপুর, গুলিস্তানসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভে নামেন। তাঁরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026