1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাজ্যে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশে ফেরলেন নিবন্ধিত টিআইএনধারীদের প্রায় ৬২ শতাংশই রিটার্ন জমা দেননি দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি প্রায় ১০ হাজার টাকা গ্যাসের দাম বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম দেশে ডেঙ্গু পরিস্থিতির সামান্য উন্নতি; ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৪৭১ জন সারাদেশে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়ার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের হস্তান্তর বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার: ভারতের আসামের পুরনো ভিডিওকে বাংলাদেশে হামলার ঘটনা বলে প্রচার

গ্যাসের দাম বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
রাজনীতি ডেস্ক
গ্যাসের দাম এক টাকাও বৃদ্ধি করা হলে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে জ্বালানির দাম বাড়ানোর পাঁয়তারা করছে এবং জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পরে সচিবালয়ের আশপাশের এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার অতীতে প্রতিশ্রুতি দিয়েছিল যে জনগণের ওপর বাড়তি সেবামূল্য বা জ্বালানির দামের চাপ সৃষ্টি করা হবে না। কিন্তু বর্তমান প্রশাসন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনীহার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন বাজারে সিন্ডিকেটের প্রভাবে পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার গণভোটের অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সময়মতো কার্যকর করেনি। গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক সেবার সরবরাহ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। এর ফলে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর দমনপীড়নের চেষ্টা চলছে। এসব অপতৎপরতা বন্ধ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, গণভোটের রায় কার্যকর করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আল্টিমেটাম দেন এনসিপির এই নেতা। অন্যথায় সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও সরকারের নীতিনির্ধারণী অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যালয় ঘেরাও করার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026