1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

একনেকের বৈঠকে ৭টি প্রকল্প অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৭১ বার দেখা হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা নগরীর সুয়ারেজ সিস্টেমের আধুনিকায়ন ও স্যানিটেশন সিস্টেমের উন্নয়নে ২ হাজার ৩৩৪. ১৪ কোটি টাকাসহ মোট ৩ হাজার ৭৫.৩৩ কোটি টাকা ব্যায়সম্বলিত সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ একনেকের ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। একনেকের অন্যান্য সদস্যরা নগরীর শের-এ-বাংলা নগর এলাকার এনইসি সম্মেলন কক্ষ থেকে এতে অংশ নেন।
ভার্চুয়াল ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের একনেক বৈঠকে আমরা তিনটি মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পকে অনুমোদন দিয়েছি। এগুলোর মধ্যে ৫টি প্রকল্প নতুন এবং অপর দুইটি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৩ হাজার ৭৫.৩৩ কোটি টাকা।
তিনি আরো বলেন, সাতটি প্রকল্পের মোট ব্যয়ের ২ হাজার ১৩২.৮৮ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং ৯৪২.৪৬ কোটি টাকা বিদেশী ঋণ থেকে আসবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026