1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

জনতা ব্যাংক: জামালউদ্দিনকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৬৭ বার দেখা হয়েছে

ড. জামাল উদ্দিনকে সরিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি ফ্যাশন অব টেকনলজির ভিসি অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইওকে বলা হয়, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমানকে তার যোগদানের দিন থেকে তিন বছর মেয়াদে নিয়োগের উদ্দেশে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এ বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অনুরোধ করা হলো।

এদিকে মেয়াদ শেষ হওয়ার আগেই ড. জামাল উদ্দিনকে ব্যাংকটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদকে জনস্বার্থে উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যানের পদ থেকে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদকে ২০১৯ সালের ২০ আগস্ট তিন বছরের জন্য জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। সে হিসেবে তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২১ সালের ১৯ আগস্ট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026