1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

টরন্টোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে বদলি খেলোয়াড় আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় ২০১৮ সালের রানার্সআপদের। এই জয়ের ফলে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল ক্রোয়াটরা। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়া বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখায় পানামা। ম্যাচের ২৩তম মিনিটে পানামার নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। আমির মুরিয়োর ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেসের জোরাল হেড লিভাকোভিচের হাতে লেগে ক্রসবারে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় পানামা। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। পেটার মুসার পরিবর্তে মাঠে আসা আন্তে বুদিমির ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে দূরের পোস্টে পা ছুঁইয়ে বল জালে জড়ান।

ম্যাচের ৬৮তম মিনিটে আবারও পানামার সমতায় ফেরার চেষ্টা নসাৎ করে দেন ৩১ বছর বয়সী ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। মুরিয়োর শট ঠেকানোর পর কর্নার থেকে আসা কার্লোস হার্ভির বিপজ্জনক হেড এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পার করে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই ম্যাচেই ক্রোয়েশিয়ার জার্সি গায়ে নিজের ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ। বাংলাদেশ সময় আগামী শনিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ঘানার এবং পানামা প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ডের বিপক্ষে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026