1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্যান জব্দ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠ এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামুন্দী ক্যাম্প পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলী মণ্ডলের ছেলে ইকবাল হোসেন (২২) এবং একই গ্রামের মৃত সাঈদ খানের ছেলে শাকিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া-খাসমহল মাঠের সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী ক্যাম্প পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত ভ্যানকে থামিয়ে তল্লাশি চালালে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্যানসহ দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়।

বামুন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলেই তাদের মেহেরপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026