1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

ক্ষেতলাল শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

জয়পুরহাটের ক্ষেতলালে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোছা. রিনাত ফেরদৌস রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জমির মন্ডলের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী আব্দুর রহিম শিশুটিকে শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি নির্জন শসা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি রক্তাক্ত ও গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে কান্নাকাটি করলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসায় শিশুটি সুস্থ হয়ে ওঠে।

এই ঘটনার পরদিন ৩০ আগস্ট ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় আব্দুর রহিমকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং চিকিৎসকের মেডিকেল রিপোর্ট ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ বিচারক এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন। আইনের সংশ্লিষ্ট ধারার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনবিদরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026