1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের বিমান টিকিট দিল বাংলাদেশ হাইকমিশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক

মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও মানবিক সংকটে পড়া বাংলাদেশি প্রবাসীদের সরকারি অর্থায়নে বিমান টিকিট প্রদান করে দেশে প্রেরণের ব্যবস্থা করেছে মালের বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ তহবিল থেকে এই মানবিক সহায়তা দেওয়া হয়।

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী প্রবাসীদের হাতে বিমান টিকিট তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহসহ মিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার নুরুল ইসলাম (৫০)। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। অন্যজন একই জেলার বাসিন্দা মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উভয়ের শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে হাইকমিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তাদের দেশে প্রত্যাবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসে কর্মসংস্থান বা জীবিকার তাগিদে এসে কেউ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা মানবিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, নিরাপত্তা এবং চিকিৎসাসহ সব ধরনের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

হাইকমিশনার আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সমন্বিত নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংকটে পড়া প্রবাসীদের উদ্ধার ও পুনর্বাসনে সরকারের এই ধারাবাহিক নীতি প্রবাসীদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা জোরদার করতে ভূমিকা রাখছে। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে হাইকমিশনের কল্যাণ উইংয়ের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মিশন নিশ্চিত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026