1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

 সারাদেশ ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাটে এক ধান ব্যবসায়ীর ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে এবং এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী বগুড়াপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ধান ব্যবসায়ী রহমতুল্লাহ ঘোড়াঘাটের ইসলামী ব্যাংকের শাখা থেকে দেড় লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা দিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র তাকে সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে শুরু করে।

আজাদ মোড় এলাকায় পৌঁছালে সিএনজিচালক কথা বলার অজুহাতে ব্যবসায়ী রহমতুল্লাহকে কাছে ডাকেন। তিনি অটোরিকশার কাছে যাওয়া মাত্রই চক্রের সদস্যরা তার পকেটে থাকা টাকার ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এই সময় ভুক্তভোগী ব্যবসায়ীর চিৎকার ও আত্মচিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা চারদিক থেকে ঘেরাও করে অটোরিকশায় থাকা তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। তবে বেগতিক দেখে সিএনজিচালকসহ চক্রের অন্য দুই সদস্য দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাকিল মিয়া (৩২), গাইবান্ধা সদর এলাকার ডা. শফিকুল ইসলামের ছেলে শাহজাহান (৫২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামুরপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. সুরুজ্জামান (৫৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের হাতে আটক হওয়া তিনজনকে নিজেদের হেফাজতে নেয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর ভুক্তভোগী ধান ব্যবসায়ী রহমতুল্লাহ বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি ছিনতাই চেষ্টার মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় তিন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আসামিদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই চক্রটি ব্যাংক থেকে টাকা তোলা গ্রাহকদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। ঘটনার সাথে জড়িত পলাতক সিএনজিচালক ও অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল জানান, হাট-বাজার ও ব্যাংকের আশপাশে ইদানীং ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অপরাধ দমনে পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026