1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় দম্পতির মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা এবং অপরাধে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ রবিবার আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার এই অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারী লাভ করবেন। আসামিরা এই ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে তা ভিকটিমের পরিবারকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদনে হত্যার পূর্বে ভিকটিমকে ধর্ষণ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং পরবর্তীতে তা প্রত্যাহারের কোনো আবেদন না করায় অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে। এছাড়া সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার অপরাধ সংঘটনে সহযোগিতা, তা প্রতিরোধে ভূমিকা না রাখা এবং ঘটনার পর স্বামীকে পালাতে সাহায্য করায় সমভাবে অপরাধী হিসেবে বিবেচিত হয়েছেন।

এর আগে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে আসামি স্বপ্না আক্তার এবং ৮টা ৫০ মিনিটে প্রিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। বেলা ১১টার পর বিচারক এজলাসে রায় পড়া শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026