1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি নির্বাচন আগামীকাল; ১৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা ঢাকা দক্ষিণ সিটির নাগরিক সমস্যা সমাধানে নতুন প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র যাত্রা শুরু জনগণের অধিকার রক্ষায় বিএসটিআইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান শিল্পমন্ত্রীর জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান নতুন অর্থবছরের বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ১৫ বছর পর ভারতের মাটিতে দুই প্রধান স্পিনার ছাড়া টেস্ট ম্যাচ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাৎ ভারতের টি-টোয়েন্টি দলে বড় রদবদল, নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, বাদ পড়লেন সূর্যকুমার যাদব

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য খাতে জরুরি রোগী পরিবহনে বড় ধরনের পরিবর্তন আসবে এবং একই সঙ্গে অ্যাম্বুলেন্স আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স প্রস্তুতকরণ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিভিন্ন দিক, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তসমূহ গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জরুরি চিকিৎসায় গতি আনতে সরকার স্থানীয়ভাবে আধুনিক অ্যাম্বুলেন্স তৈরির এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে দেশের একটি উপজেলাকে মডেল বা পাইলট প্রকল্প হিসেবে ধরে এই কার্যক্রমের মূল কাজ শুরু হবে। প্রথম পর্যায়ের কার্যকারিতা ও সফলতা মূল্যায়ন করে পরবর্তীতে দেশব্যাপী এই বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক যোগাযোগ ও চিকিৎসাব্যবস্থার সমন্বয়ে মোট তিন পর্যায়ে এই স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে মূলত তিন ধরনের অ্যাম্বুলেন্সের ডিজাইন ও প্রস্তুতকরণ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে— গ্রাম থেকে উপজেলা পর্যায়ে রোগী স্থানান্তরের উপযোগী অ্যাম্বুলেন্স, উপজেলা থেকে জেলা সদরের হাসপাতালগুলোর জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স এবং জেলা শহর থেকে রাজধানী ঢাকার উন্নত চিকিৎসাকেন্দ্রে দ্রুত রোগী পরিবহনের উপযোগী দীর্ঘ দূরত্বের অ্যাম্বুলেন্স।

উচ্চপর্যায়ের এই সভায় উপস্থিত বিশেষজ্ঞরা জানান, স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এসব বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্সে আধুনিক ও উন্নত চিকিৎসা সরঞ্জাম, সার্বক্ষণিক অক্সিজেন সাপোর্ট এবং জরুরি প্রাথমিক চিকিৎসার সব ধরনের সুবিধা সংযোজন করা হবে। বাংলাদেশের গ্রামীণ ও শহরের ভৌগোলিক বৈচিত্র্য এবং সড়ক যোগাযোগ পরিস্থিতি নিবিড়ভাবে বিবেচনা করে এসব যানবাহনের বিশেষ নকশা বা ডিজাইন চূড়ান্ত করার কাজ চলছে। পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত ইঞ্জিন ব্যবহারের ফলে এই অ্যাম্বুলেন্সগুলোর পরিচালন ব্যয় প্রচলিত জ্বালানিচালিত যানের তুলনায় অনেক কম হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সরকারের এই দেশীয় উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে একদিকে যেমন তুলনামূলক কম খরচে উন্নত ও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ অত্যন্ত স্বল্প সময়ে ও সহজে জরুরি চিকিৎসাসেবার আওতায় আসতে পারবে।

গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া কারিগরি ও নকশাগত সহায়তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ শিক্ষক অধ্যাপক মুহাম্মদ এহসান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক আবদুল সালাম আখন্দ ও অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026