1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা জোরদারের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দুই বিলিয়ন ডলারে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে প্রতিরক্ষা শিল্পের বিকাশসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দ্রুত ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। বৈঠকে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহ্য সুরক্ষায় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তি দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও ঐতিহাসিক সম্পর্ককে আরও বেগবান করবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়ের বিষয়টিকে বিশ্বমঞ্চে এক নতুন যুগের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে তুরস্ক। হাকান ফিদান বলেন, এই ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও বৈশ্বিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ সূচক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কূটনৈতিক অভিজ্ঞতা বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তুরস্কের পক্ষ থেকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটের পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ এবং গ্লোবাল সাউথের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে দীর্ঘকাল ধরে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তুরস্ক এই সংকটের একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো লবিং চালিয়ে যাচ্ছে এবং প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026