1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হাটহাজারীতে নগদ অর্থ সহায়তা বিতরণ ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক নয়ন নোয়াখালীতে ৭০০ পিস ইয়াবা ও ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার আইপিও’র আগেই স্পেসএক্সের বাজার মূল্য পৌনে দুই ট্রিলিয়ন ডলার, লক্ষ্য রেকর্ড তহবিল সংগ্রহের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনারের পদত্যাগ চলতি বছরের মধ্যেই দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ চালু করা হবে হজ শেষে দেশে ফিরেছেন ২৫ হাজার হাজি, সৌদি আরবে ৪৫ বাংলাদেশির মৃত্যু পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

দিল্লির পর এবার বিহারের হাসপাতালে আগুন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ রোগীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার না হতেই এবার দেশটির বিহার রাজ্যে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিহারের মুজফ্ফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত চারজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে মুজফ্ফরপুরের ওই বেসরকারি হাসপাতালের আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দমকল বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় আইসিইউ এবং সিসিইউতে থাকা প্রায় ২০ জন রোগীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। স্থানান্তরিত রোগীদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটবর্তী অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুজাফফরপুর ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা আইসিইউ থেকে ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধার করার সময় দুজনের মৃত্যু নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়ায়। উদ্ধারকৃত বাকি রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্ত ও ফায়ার সার্ভিসের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বা আইসিইউর অন্য কোনো চিকিৎসা সরঞ্জাম থেকে এই শর্ট সার্কিট হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির আইসিইউতে ১৩ জন এবং সংলগ্ন সিসিইউতে আরও বেশ কয়েকজন জটিল রোগী চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না এবং কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আহতদের মধ্যে কয়েকজনের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং শরীরের একাংশ দগ্ধ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানান্তরিত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লির সেই দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ২৬ জন গুরুতর আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারের একটি সংবেদনশীল চিকিৎসাকেন্দ্রে এই ধরনের দুর্ঘটনা ভারতের হাসপাতাল ও বাণিজ্যিক ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি বিপর্যয় মোকাবিলা সক্ষমতা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন তুলেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026