1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

প্রতিরোধ ভেঙে অস্ট্রেলিয়ার সমতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

খেলার মাঠ ডেস্ক

লাহোরের মন্থর উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম বলেই ওপেনার অ্যালেক্স কেয়ারিকে (০) ফিরিয়ে ধাক্কা দেন পাকিস্তানি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এরপর ম্যাথু শর্ট ১৫ ও মার্নাস লাবুশেন ৫ রানে বিদায় নিলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন ভারপ্রাপ্ত অধিনায়ক জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেটে তারা ৯৩ বলে ৫১ রানের ধীরগতির জুটি গড়েন। ইংলিস ৫ চারে ৭৪ বলে ৫১ রান করে আরাফাত মিনহাসের বলে বোল্ড হন। পঞ্চম উইকেটে ম্যাট রেনশর সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন গ্রিন। ৯২ বলে ৫৩ রান করে গ্রিন আউট হওয়ার পর রেনশ খেলেন ৪৩ বলে ৪৩ রানের ইনিংস। শেষ দিকে অলিভার পিকের ৩২ বলে ৩১ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩৫ রানে ৩টি এবং আরাফাত মিনহাস ২৭ রানে, আবরার আহমেদ ৩৪ রানে ও হারিস রউফ ৪৯ রানে ২টি করে উইকেট নেন।

২৩২ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম দুই ওভারেই বিদায় নেন দুই ওপেনার মাজ সাদাকাত (১) ও সাহিবজাদা ফারহান (৩)। বাবর আজম ১৬ বলে ১৬ রান করে ন্যাথান এলিসের শিকার হন। এরপর ম্যাথু শর্টের অফ স্পিন আঘাতে সালমান আলি আগা (৭) ও আব্দুল সামাদ (২) দ্রুত বিদায় নিলে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে ঘাজি ঘোরি ৩৭ রান করে অ্যাডাম জ্যাম্পার বলে আউট হলে ক্রিজে আসেন শাদাব খান। সপ্তম উইকেটে আরাফাত মিনহাসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন শাদাব। মন্থর উইকেটে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেওয়া শাদাব ১০৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৭১ রান করেন। কিন্তু অন্য প্রান্তের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার এই লড়াই কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৪৩ বলে ৩৩ রান করা মিনহাসকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন এলিস। শেষ দিকে শাদাব তানভির স্যাঙ্ঘার বলে স্টাম্পড হলে ৪৪ ওভারে ১৯০ রানে থামে পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ন্যাথান এলিস ৩৩ রানে ৪টি এবং ম্যাথু শর্ট ৩৬ রানে ৩টি উইকেট নেন। এছাড়া অ্যাডাম জ্যাম্পা, তানভির স্যাঙ্ঘা ও ম্যাথু কুনেমান ১টি করে উইকেট লাভ করেন।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল। আগামী বৃহস্পতিবার লাহোর ভেন্যুতেই সিরিজের তৃতীয় ও চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে, যা অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026