1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাজেটের পর জুলাই-আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, জাতীয় বাজেটে নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আসার পর আগামী জুলাই-আগস্ট মাস থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লেকগুলোর দূষণ রোধে স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি শোধনগারে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে এবং এ সংক্রান্ত প্রকল্প দ্রুতই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করা এবং লার্ভা ধ্বংসে মাঠপর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, হাতিরঝিল লেক পরিষ্কারের কাজ চলমান থাকলেও তা সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। কারণ সেখানে এখনও কিছু স্যুয়ারেজ লাইনের সংযোগ রয়েছে। এখন থেকে দূষণ রোধে রাজধানীর নতুন ভবনগুলোতে আবশ্যিকভাবে ‘স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ (এসটিপি) স্থাপন করতে হবে, যাতে বর্জ্য সরাসরি লেক বা জলাশয়ে পতিত হতে না পারে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সমসাময়িক পরিস্থিতি ও নাগরিক সুবিধা প্রত্যক্ষ করতে প্রধানমন্ত্রী সম্প্রতি কোনো প্রটোকল ছাড়াই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে নাগরিক সেবায় যেখানেই গাফিলতি দেখা গেছে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

তিনি বলেন, এরই মধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্জ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য মন্ত্রণালয়ের ২০টি বিশেষ টিম মাঠপর্যায়ে কাজ করছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা অপসারিত হওয়ায় নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। পূর্বে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা কেবল রুটিন কাজ সম্পন্ন করলেও বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনায় কাজের গতি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বাজেট পাসের পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এই সংকট পুরোপুরি কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026