1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

শিরোপা জয়ের আমেজের মাঝেই আইপিএলে নিষিদ্ধ টিম ডেভিড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

খেলাধূলা ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত মরশুমে শিরোপা জয়ের উল্লাসের মধ্যেই বড় ধরণের শাস্তির মুখে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলীয় ব্যাটার টিম ডেভিড। আচরণবিধি ভঙ্গের দায়ে ফ্র্যাঞ্চাইজি লিগটির আগামী মৌসুমের প্রথম ম্যাচ থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে শাস্তিস্বরূপ তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং ডিসিপ্লিনারি রেকর্ডে আরও দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

গত রবিবার অনুষ্ঠিত আইপিএলের মেগা ফাইনালে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ চলাকালীন প্রথম ইনিংসের দশম ওভারে মাঠের আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন টিম ডেভিড। অনফিল্ড আম্পায়ার নিতিন মেননের দেওয়া সিদ্ধান্তের পর ডাগআউটে ফিরে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি আম্পায়ারের দিকে লক্ষ্য করে একটি বরফের ব্যাগ (আইস ব্যাগ) ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ম্যাচ রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তা তদন্ত করা হয় এবং ডেভিডকে আইপিএলের আচরণবিধির ‘লেভেল-১’ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

আইপিএলের আনুষ্ঠানিক শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী, ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত কোনো খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল, আম্পায়ার, সমর্থক কিংবা অন্য কোনো ব্যক্তির দিকে বল বা ক্রিকেটের কোনো সরঞ্জাম অসদাচরণমূলক বা অনুপযুক্ত উপায়ে নিক্ষেপ করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। টিম ডেভিডের এই আচরণ সরাসরি বিধি লঙ্ঘনের আওতায় পড়ায় তাকে এই কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ম্যাচ রেফারি কর্তৃক আরোপিত এই শাস্তি টিম ডেভিড মেনে নিয়েছেন বলে জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত এই আইপিএল মৌসুমে এটি টিম ডেভিডের প্রথম শৃঙ্খলাভঙ্গ নয়। এর আগেও চলতি আসরের দুটি পৃথক ম্যাচে মাঠের অসদাচরণের জন্য তিনি আম্পায়ারদের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। আগের ওই দুটি ঘটনায় তার নামের পাশে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল। ফাইনাল ম্যাচের এই নতুন অপরাধের জন্য আরও দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় টুর্নামেন্টে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

আইপিএলের কোড অব কন্ডাক্ট বা আচরণবিধির নিয়ম অনুসারে, ২৪ মাসের চক্রের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্টের সংখ্যা পাঁচে পৌঁছালে বা তা অতিক্রম করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। এই নিয়ম কার্যকর হওয়ার ফলেই আগামী আইপিএল সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকতে হবে এই মিডল অর্ডার ব্যাটারকে। তবে আগামী মৌসুমের আগে যদি তিনি দল পরিবর্তন করেন, সেক্ষেত্রে নতুন যে দলের হয়েই খেলবেন, সেই দলের প্রথম ম্যাচে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

দীর্ঘ প্রতীক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যখন আইপিএলের শিরোপা ঘরে তুলে উদযাপনে মত্ত, ঠিক তখনই দলের অন্যতম প্রধান কান্ডারি ও ফিনিশারের এই নিষেধাজ্ঞা ফ্র্যাঞ্চাইজিটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। আগামী আসরের শুরুতেই নিজেদের প্রথম ম্যাচে এই অভিজ্ঞ ও মারকুটে ব্যাটারকে ছাড়াই কৌশল সাজাতে হবে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে, যা দলের শক্তিমত্তায় কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026