1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

গাবতলীতে জমি বিক্রির টাকা লুটের উদ্দেশ্যে রিতা মজুমদারকে হত্যা, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
গাবতলীতে জমি বিক্রির টাকা লুটের উদ্দেশ্যে রিতা মজুমদারকে হত্যা, গ্রেপ্তার ২
oplus_1024

অপরাধ ডেস্ক

বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে চাঞ্চল্যকর রিতা মজুমদার (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। জমি বিক্রির টাকা লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। এই ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা পোশাক ও বিলের কচুরিপানা থেকে দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আজ বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার মমিনহাটা (পূর্বপাড়া) গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৫) এবং একই গ্রামের মো. শাওন মিয়া (২০)। তারা এলাকায় দিনমজুর হিসেবে একসঙ্গে কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ মে দিবাগত রাতে মমিনহাটা গ্রামে ভিকটিম রিতা মজুমদার ও তার স্বামী বিধান মজুমদার রাতের খাবার খেয়ে আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ঘরে অস্বাভাবিক শব্দ শুনে বিধান মজুমদার লাঠি হাতে স্ত্রীর ঘরের দিকে এগিয়ে যান। এ সময় ঘরের দরজা খোলা এবং আলো নেভানো দেখে তিনি আলো জ্বালান। লাইট জ্বালাতেই ঘরের মেঝেতে স্ত্রী রিতা মজুমদারের রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। বিধান মজুমদারের চিৎকারে খুনিরা মালামাল লুট করতে না পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে কোনো ক্লু না থাকা এই নৃশংস হত্যাকাণ্ডের পর জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় গাবতলী থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় মমিনহাটা গ্রাম থেকে প্রথমে শাওন মিয়াকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে শাওন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং সহযোগী আনোয়ার হোসেনের নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, ঘটনার প্রায় ১০ দিন আগে আনোয়ার শাওনকে জানান যে রিতা মজুমদারের বাড়িতে জমি বিক্রির মোটা অঙ্কের টাকা রাখা আছে। সেই টাকা লুটের পরিকল্পনা করে আনোয়ার স্থানীয় সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ বাজার থেকে ৬শ টাকা দিয়ে দুটি নতুন হাসুয়া কিনে নিজেদের কাছে রাখেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম ও তার স্বামী বাড়ির বাইরে রাখা ধান ও খড় গোছাতে বের হলে আসামিরা সুযোগ বুঝে মূল ফটক দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গরুর খাবার রাখার ঘরে লুকিয়ে থাকেন।

পরবর্তীতে রাত সোয়া ১২টার দিকে শাওন রিতা মজুমদারের ঘরের দরজায় ধাক্কা দিলে তিনি টর্চলাইট নিয়ে বাইরে বের হন। এ সময় রিতা মজুমদার আসামি আনোয়ারকে চিনে ফেলায় ধরা পড়ার আতঙ্কে আনোয়ার তার হাতে থাকা হাসুয়া দিয়ে ভিকটিমের গলায় আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা রক্তমাখা হাসুয়া দুটি প্লাস্টিকের বস্তায় ভরে প্রথমে ঘাসের জমিতে এবং পরে বয়ারবাড়ী বিলের কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখেন। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাসুয়াসহ আসামিদের পরিহিত রক্তমাখা পোশাক ও মোবাইল ফোন জব্দ করেছে। আসামিদের বিরুদ্ধে গাবতলী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026