1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে এই নতুন বিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

জাতীয় সংসদ ভবনের ছাদে এক মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একে কেবল বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, বরং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক। এই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে দেশের নেতৃত্ব যে কেবল নীতিতেই নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়—তা প্রমাণ করা হয়েছে।

বক্তব্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে এবং শিল্পায়নের দ্রুত প্রসারের ফলে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তবে একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙনের মতো বাস্তবতার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে টেকসই ও পরিচ্ছন্ন জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক হচ্ছে সৌরশক্তি।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। দেশের অসংখ্য ভবনের ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল এই নবায়নযোগ্য জ্বালানির বিশাল উৎস হিসেবে কাজ করতে পারে। গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এর উৎপাদন ব্যয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধবই নয়, বরং অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান হিসেবে পরিগণিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের এই পরিবেশবান্ধব উদ্যোগ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারে অনুপ্রাণিত করবে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই জাতীয় অভিযাত্রায় শামিল হয়, তবে বাংলাদেশ দ্রুতই আন্তর্জাতিক পরিমণ্ডলে টেকসই উন্নয়নের একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিব এবং জাতীয় সংসদে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026