1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ঈদুল আজহার আগে সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন, কমেছে পরিমাণ মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসে ঐতিহাসিক রায় রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার থেকে বিশেষ ট্রেন চালু ‘দৃশ্যম ৩’-এর রেকর্ড ওপেনিং, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৪৩ কোটি রুপি আয় কোরবানির চাহিদা মেটাতে দেশীয় গরুই যথেষ্ট: প্রাণিসম্পদ মন্ত্রী অনুমতিপত্র ছাড়া হজে প্রবেশের চেষ্টা ও প্রতারণার অভিযোগে মক্কায় আটক ১৩

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

 সারাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগরকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার বেলা ১২টায় বগুড়া সিটি করপোরেশন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। নবগঠিত এই সিটি করপোরেশনের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং যানজট নিরসনে সরকারের একাধিক মেগা উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় বগুড়ার সার্বিক উন্নয়নে সরকারের একগুচ্ছ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, নগরবাসীর নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস সার্ভিস চালু, তিনটি গুরুত্বপূর্ণ রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্প এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ। এসব প্রকল্প প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে প্রতিমন্ত্রী জানান।

আসন্ন ঈদুল আজহা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও প্রশাসক নিজে উপস্থিত থেকে সার্বিক তদারকি করবেন। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের স্থবিরতা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক অভ্যন্তরীণ বৈঠকে মিলিত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026