1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পল্লবী হত্যাকাণ্ড: দ্রুততম সময়ে চার্জশিট দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের দ্রুততম সময়ে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন আলোচিত মামলার অগ্রগতি নিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগের প্রক্রিয়া অনুযায়ী আদালত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে বলে সরকার আশা প্রকাশ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা, আছিয়া ও তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের ফাইভ মার্ডারসহ সাম্প্রতিক সময়ের সব আলোচিত হত্যাকাণ্ডের তালিকা তৈরি করা হয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং দীর্ঘ দিন ধরে পলাতক থাকা বেশ কয়েকজন পেশাদার অপরাধীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। একই সাথে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের কার্যক্রম গতিশীল করতে দেশবাসীর কাছে কিছুটা সময়ও চেয়েছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব ইস্যু ও চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে এই পরিস্থিতির জেরে বাংলাদেশের সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026