1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হামদী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার জন্য দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ডানাটা’র আগ্রহের কথা প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাদের দপ্তরে এক সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ এবং বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূতের প্রস্তাবের জবাবে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিমূলক কার্যক্রমের বর্তমান অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, টার্মিনালটির অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর সরকার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বৈঠকে জানান, দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী ও পণ্য পরিবহনে সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বর্তমান সরকার সব ধরনের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হামদী বাংলাদেশের বর্তমান সরকারের বিমান ও পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026