1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

১৮ হজযাত্রীর মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

ধর্ম ডেস্ক

চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৫ জন। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সর্বশেষ গত ১৭ মে মক্কায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামের এক নারী হজযাত্রী মারা গেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে চলতি হজ মৌসুমে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১-হাজার ১৪৮ জন যাত্রী রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ বছরের হজ ফ্লাইটের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২-হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ও চিকিৎসা কেন্দ্রগুলো সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। মক্কা ও মদিনায় স্থাপিত বাংলাদেশ চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে হজযাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে ১৮ হাজার ২১০টি সেবা দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে ঢাকা ত্যাগ করবে। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ মে থেকে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে সব বাংলাদেশি হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026