1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

রাষ্ট্র এবং সমাজ সংস্কারের প্রতিটি পর্বে সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলাদেশের গৌরব এবং দুঃসময়ের দীর্ঘ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রজ্ঞার সাথে আগামী দিনের করণীয় নির্ধারণ করা হবে।

আজ শনিবার দুপুরে রাজধানী ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সংশ্লিষ্ট খাতের অন্যান্য প্রতিনিধি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নূরউল্লাহ।

তথ্যমন্ত্রী বলেন, মাতৃভূমির ৫৫ বছরের ইতিহাসে যেমন বহু গৌরবগাথা রয়েছে, তেমনি বিভিন্ন সময়ে বিপর্যয়ের পরিস্থিতিও তৈরি হয়েছে। এই দুই ধরনের অভিজ্ঞতাই সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় চলচ্চিত্র ও সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

চলচ্চিত্রকে সমাজের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, এই সৃজনশীল মাধ্যমে যারা কাজ করছেন, রাষ্ট্র ও সমাজের প্রতি তাদের গভীর দায়বদ্ধতা রয়েছে। তিনি স্বীকার করেন যে, চলচ্চিত্রশিল্পীদের জন্য রাষ্ট্র থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত ও কাঙ্ক্ষিত মাত্রায় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে আগামীতে এই শিল্পের প্রসারে প্রয়োজনীয় সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

চলচ্চিত্র আন্দোলনের সাথে যুক্ত প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, চলমান সম্মেলনের মধ্য দিয়ে যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করা হবে, তা যেন কেবল চলচ্চিত্র আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বরং এই পরিকল্পনাকে চূড়ান্তভাবে একটি প্রগতিশীল সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপান্তরিত করার জন্য তিনি আহ্বান জানান। তিনি মনে করেন, সাংস্কৃতিক জাগরণ ছাড়া একটি সুস্থ, বৈষম্যহীন এবং সংস্কারমুখী সমাজ গঠন করা সম্ভব নয়।

সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চলচ্চিত্র সংসদ কর্মীরা মন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানান এবং দেশের চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ও সুস্থ ধারা বজায় রাখতে রাষ্ট্রীয় নীতিমালার সংস্কার ও কার্যকর বাস্তবায়নের তাগিদ দেন। বক্তারা বলেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি জনমত গঠন ও সমাজ সংস্কারের অন্যতম হাতিয়ার। তাই এই শিল্পের উন্নয়ন ও গুণগত মান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026