1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

বরগুনা — জেলা প্রতিনিধি

দেশের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনভোগান্তি তৈরি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমাজের ও সাধারণ মানুষের ক্ষতিসাধনের উদ্দেশ্যে একদল অসাধু চক্র পরিকল্পিতভাবে এ ধরনের সংকট তৈরি করছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, “কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কৃত্রিম সংকট তৈরি করে। এটি সরাসরি দেশের সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে। যারা জনস্বার্থ বিরোধী এমন কাজে লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় তিনি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের উন্নয়ন ও বর্তমান অবস্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন, ১৯৬৫ সালে স্বাধীনতা অর্জনের পর সিঙ্গাপুর আজ উন্নতির যে শিখরে পৌঁছেছে, বাংলাদেশকেও সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। তিনি উন্নয়নকামী চেতনার প্রতিফলন ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।

উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা রয়েছে। এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা বিশাল অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন গড়ে তুলতে পারি। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এছাড়া দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় উন্নয়ন প্রকল্প এবং গভীর সমুদ্র বন্দর বা ডিপ সি পোর্ট নির্মাণের বিশাল সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে এসব সম্ভাবনা যাচাই করে বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

নারী ক্ষমতায়ন ও তৃণমূলের উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার অবহেলিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। নারী শিক্ষার প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, বুধবার রাতে দুই দিনের সরকারি সফরে বরগুনায় পৌঁছান চিফ হুইপ। সফরের দ্বিতীয় দিনে তিনি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026