1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান সংলগ্ন জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় আয়োজিত এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা কেবল রাষ্ট্র বা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। নাগরিক সচেতনতা এখানে মুখ্য ভূমিকা পালন করে। শহরকে পরিচ্ছন্ন রাখতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসভবন ও কর্মস্থলের আশপাশের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি পেলে নগরের সামগ্রিক পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিযান চলাকালে প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে এগিয়ে আসার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নগরীর জনস্বাস্থ্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা বজায় রাখা একটি রুচিশীল জাতির পরিচয়। স্টেডিয়াম ও এর আশপাশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় পরিচালিত এই অভিযানে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এই প্রক্রিয়ায় স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তিনি। বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। অভিযান শেষে প্রতিমন্ত্রী উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত না করার শপথ করান। সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026