1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, দাফন জামালপুরে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৫৯ মিনিটে লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের কফিন গ্রহণ করতে বিমানবন্দরে তার বাবা, ভাই ও আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহবাহী কফিনটি দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে লিমনের কফিন তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে লিমনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের অপর এক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। উভয় শিক্ষার্থীর মোবাইল ফোন বন্ধ থাকায় এবং দীর্ঘক্ষণ তাদের কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় একই সময়ে বৃষ্টির মৃত্যুর সংবাদটিও নিশ্চিত করা হয়।

লিমনের মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার দিনই লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুটি হত্যার অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, নিহত বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়, যা গত শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বৃষ্টির বলে নিশ্চিত করে মার্কিন কর্তৃপক্ষ। বৃষ্টির মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে দীর্ঘ সাড়ে চার বছরের সম্পর্ক ছিল এবং তারা উচ্চশিক্ষা সম্পন্ন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ঘটনার পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশন এবং মার্কিন তদন্ত সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এই শোকাবহ পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং বৃষ্টির মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর আস্থা ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। লিমনের পরিবারের পক্ষ থেকে মার্কিন ও বাংলাদেশ সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়েছে। লিমনের বাবা ইলিয়াস হোসেন তার ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েন এবং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026