1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮: অন্ধকারে ৪ শিশুর ভবিষ্যৎ ছেলের হাতে ড্রাম স্টিক: জেমসের পুত্র জিবরান আনামের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ময়মনসিংহে পাওনা ৫০০ টাকাকে কেন্দ্র করে বৃদ্ধা নূরজাহান হত্যাকাণ্ড: গ্রেপ্তার ১, আদালতে স্বীকারোক্তি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকারের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকারের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার: ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে গ্রেটা গারউইগের ‘নার্নিয়া’ ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু ডিবি কার্যালয়ে সোর্স জালাল হত্যা: ২ পুলিশসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৬ মে চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রায় দুই দশক পর তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

প্রশাসনিক ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্ভাব্য জনসভাস্থল ও প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেছেন। সফরের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে জেলা পর্যায়ে সমন্বয় সভা, ব্যাপক প্রচার-প্রচারণা এবং মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিতকরণে তৎপরতা জোরদার করা হয়েছে। দীর্ঘ সময় পর শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরে জানান, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জেলায় প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়া তিনি স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়নে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং দুস্থদের সহায়তায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে রাজরাজেশ্বরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৮০ জন বাসিন্দাকে অন্তর্ভুক্ত করা হবে। এই কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের কাছে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন এবং একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

জনসভার স্থান নির্ধারণের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম জানান, সমাবেশের জন্য চাঁদপুর স্টেডিয়ামকে প্রাথমিকভাবে নির্বাচন করে কেন্দ্রে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভেন্যু নির্ধারিত হবে। তিনি আরও উল্লেখ করেন, এর আগে ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ ২১ বছর পর তাঁর এই সফর জেলার রাজনৈতিক প্রেক্ষাপট ও উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ তাৎপর্য বহন করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁদপুর উপকূলীয় ও নদীবিধৌত অঞ্চল হওয়ায় এখানে অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের একটি অগ্রবর্তী দল চাঁদপুরে এসে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026