1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অসহায় ও দরিদ্রদের জন্য সুলভ বিচার নিশ্চিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর তদন্ত সক্ষমতা বাড়াতে পিবিআইয়ের অতিরিক্ত জনবল ও নিজস্ব কার্যালয়ের প্রস্তাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও ভুটানের গুরুত্বারোপ জাতিসংঘে তথ্যের অখণ্ডতা ও ডিজিটাল বৈষম্য হ্রাসে বাংলাদেশের জোরালো আহ্বান সাংবাদিক শাকিল ও ফারজানা রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশের নতুন অধ্যায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৫ মামলায় জামিন বহাল রাখলেন আপিল বিভাগ সাবেক প্রতিমন্ত্রী পলককে বহনকারী পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে, আহত বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফুয়েল লোডিং শুরু

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৫ মামলায় জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

জুলাই অভ্যুত্থান চলাকালে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।

আদালতে বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, পাঁচটি মামলায় জামিন বহাল থাকলেও সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলাগুলোতে জামিন না পাওয়া পর্যন্ত তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তাকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় জালিয়াতি এবং প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়।

চলতি বছরের ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চারটি মামলায় বিচারপতি খায়রুল হককে জামিন দিয়ে রুল জারি করেন। পরবর্তীতে ১১ মার্চ দুদকের দায়ের করা একটি মামলায়ও তার জামিন মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখলেন।

সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন রায় জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এছাড়া ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় একই অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে ৪ আগস্ট রাজউকের প্লট জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্ন আদালতে এসব মামলায় জামিন আবেদন নাকচ হওয়ার পর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। অবসর গ্রহণের পর তিনি তিন মেয়াদে সরকারের আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বাধীন বেঞ্চেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী তথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়েছিল, যা নিয়ে পরবর্তীতে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি কারাগারে বন্দি রয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026