1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা সমর্থকদের সাথে দ্বন্দ্বে নেইমার: মাঠের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় আচরণগত বিতর্ক শান্তি আলোচনায় ইরানি স্পিকারের কঠোর বার্তা: যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনে কূটনৈতিক উদ্যোগ নেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়তে জীবনমুখী ও কারিগরি শিক্ষার প্রসারে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ ঢাকা মহানগর পুলিশের ৫ পরিদর্শকের কর্মস্থল পরিবর্তন বিরাট কোহলির কারণেই ক্রিকেট খেলায় আগ্রহী হয়ে উঠেছেন জকোভিচ কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব: ৫ সপ্তাহে আক্রান্ত ৬৫১, মৃত্যু ৮ ইউরোপীয় ক্রিকেটে নতুন অধ্যায়: ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ক্রিস গেইল সারাদেশের সিঙ্গেল স্ক্রিনে ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘দম’

আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনে কূটনৈতিক উদ্যোগ নেবে সরকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

সরকার আগামী বছর থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে একই সময়ে ভিন্ন ভিন্ন নামে নববর্ষ পালিত হওয়ার প্রেক্ষাপটে এই উৎসবকে কেন্দ্র করে একটি শক্তিশালী সাংস্কৃতিক কূটনীতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই পরিকল্পনার কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের কিছু অংশে প্রায় একই সময়ে নববর্ষ উদযাপিত হয়। এই দেশগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময় এবং সম্মিলিতভাবে উৎসব পালনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। তিনি উল্লেখ করেন, যেভাবে পারসিক নববর্ষ ‘নওরোজ’ বিশ্বের বিভিন্ন দেশ সম্মিলিতভাবে পালন করে, ঠিক সেভাবেই এই অঞ্চলের দেশগুলোকে একটি অভিন্ন উৎসবের মঞ্চে আনার চেষ্টা করা হবে। এই পদক্ষেপ বাংলাদেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপদেষ্টা আরও জানান, এ বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসবের আয়োজন করেছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময় পাওয়া গেলেও এবারের উৎসব অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা জাতীয়তাবোধকে আরও সুসংহত করবে।

সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের তথ্য তুলে ধরে জানানো হয়, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে দেশজুড়ে ৬৪৫টি খাল খননের কাজ চলমান রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, কৃষি উন্নয়ন করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এই প্রকল্প বাস্তবায়ন করছে। মোট ১ হাজার ২৬০ কিলোমিটার দৈর্ঘ্যরে এসব খালের মধ্যে ইতোমধ্যে ৫৬১ কিলোমিটারের খনন কাজ সম্পন্ন হয়েছে, যা মোট কাজের ৪৪ দশমিক ৫৫ শতাংশ। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নতুন আমদানি নীতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা দ্রুতই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শিল্পাঞ্চলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে গাজীপুরসহ পোশাক শিল্প এলাকায় শ্রমিকদের বেতন ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে মালিক-শ্রমিক ও প্রশাসনের সমন্বয়ে দ্রুতই সভা আহ্বান করা হবে।

স্বাস্থ্য খাতের অগ্রগতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, গত ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জনগণের জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রসারে সরকারের এই বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026