1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রিহ্যাব নির্বাচনে ড. আলী আফজাল সভাপতি ও আব্দুর রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত এক মাসে দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির দাম, ১২ কেজিতে বাড়ল ২১২ টাকা দেশে হামের প্রকোপ বৃদ্ধি: গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক নদী খনন ও পানিসম্পদ ব্যবস্থাপনা পর্যালোচনা: ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লিবিয়ার স্বাস্থ্য খাতে দক্ষ জনবল নিয়োগে বাংলাদেশের সহযোগিতা কামনা আইএমএফের সব শর্ত মানতে বাধ্য নয় সরকার: অর্থমন্ত্রী আমদানি ব্যয়ে ভারসাম্য রক্ষায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি অপরিহার্য ছিল: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অতীতের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, আদর্শিক ঐক্যই মূল ভিত্তি: নাহিদ ইসলাম ইউটিউবে একদিনেই ৪০ লাখ ভিউ: সামাজিক বাস্তবতার গল্পে আলোচনায় নাটক ‘জখম’

নদী খনন ও পানিসম্পদ ব্যবস্থাপনা পর্যালোচনা: ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

সারাদেশে নদী ও খাল খনন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে আগামী ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট পানি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। পানিসম্পদ মন্ত্রী জানান, মূলত প্রধানমন্ত্রীর এই দুই জেলা সফরের মধ্য দিয়ে সরকারের বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সফরের প্রস্তুতি হিসেবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “সরকারের গৃহীত ১৮০ দিনের পরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কারিগরি দিকগুলো নিয়েও আলোকপাত করা হয়েছে। দেশের নদ-নদীর নাব্যতা সংকট দূরীকরণ এবং কৃষি সেচ ব্যবস্থা উন্নত করতে সরকার খাল খনন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

আসন্ন বর্ষা মৌসুম ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্ষাকালে নদী ভাঙনপ্রবণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে আগাম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ মেরামত এবং ভাঙন প্রতিরোধে জিও-ব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ তদারকি সেল গঠন করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

বৈঠকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা হিসেবে জলাবদ্ধতা নিরসন অত্যন্ত চ্যালেঞ্জিং। স্বল্প সময়ের মধ্যে দেশের সব এলাকার জলাবদ্ধতা পুরোপুরি দূর করা সম্ভব না হলেও, সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ ও ইচ্ছা রয়েছে মানুষের ভোগান্তি কমিয়ে আনার। বিশেষ করে শহরাঞ্চল ও নিম্নাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেনেজ সিস্টেম পরিষ্কার এবং খালগুলোর সংযোগ সচল করার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এবং মাঠপর্যায়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন দেশের পানিসম্পদ খাতে নতুন গতির সঞ্চার করবে। দীর্ঘমেয়াদী ড্রেজিং পরিকল্পনা ও টেকসই নদী শাসনের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা এবং সিলেটের হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা এই কর্মসূচির আওতায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের সূচি অনুযায়ী যশোর ও সিলেটে পৃথক জনসভায় অংশগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। যথাযথ কারিগরি মান বজায় রেখে যাতে খনন কাজ সম্পন্ন হয়, সে বিষয়ে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026