1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

শূন্য থেকে শুরু করে গ্রামীণ জনপদকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার এক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে শূন্য থেকে দেশ গড়ার কাজ শুরু করেছে। পূর্ববর্তী প্রশাসনের রেখে যাওয়া অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং জনগণের কল্যাণে প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নবনির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি উপজেলার উত্তরাঞ্চলের মানুষের জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার যখন দায়িত্ব নেয়, তখন রাষ্ট্রীয় তহবিলের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার অর্থনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এক প্রকার ঋণাত্মক অবস্থান থেকে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। পর্যাপ্ত অর্থ সংকটের মধ্যেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও অবকাঠামো উন্নয়নের কাজ থেমে নেই। সীমিত সংস্থান নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে আহমেদ আযম খান উল্লেখ করেন যে, নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের কাজ সফলভাবে শুরু হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও সরকারি সহায়তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

যাতায়াত ব্যবস্থা সহজীকরণে স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ঝিনাই নদীর ওপর এই ব্রিজটি নির্মাণের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া ভাটকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের সড়কের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বাসাইল বাজারের যানজট নিরসনের লক্ষে একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনাও সরকারের বিবেচনাধীন রয়েছে। দেশের সামগ্রিক প্রবৃদ্ধির জন্য গ্রামীণ জনপদকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর নবী আবু হায়াত খান নবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ঝিনাই নদীর ওপর ২৮২ মিটারের এই গার্ডার ব্রিজটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা। এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পটির ফলে বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের প্রায় এক লক্ষাধিক মানুষ সরাসরি টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে যাতায়াতের সুবিধা পাবেন। কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয়রা মনে করছেন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন শুধু যাতায়াত নয়, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সারা দেশের অবহেলিত ও বিচ্ছিন্ন জনপদগুলোকে মূল সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026