1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত

শেয়ারবাজারে দুই দিন পর ফের দরপতন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

চলতি সপ্তাহে প্রথম দুই কার্যদিবস উত্থান হয়েছে। দুই দিন পর গতকাল আবার পতনে শেষ হয়েছে  লেনদেন। দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের সঙ্গে সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫২ কোটি ৪৭ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত থাকে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৪৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৪৭ লাখ টাকা লেনদেনে দ্বিতীয় স্থানে বিবিএস কেবলস এবং ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সামিট পাওয়ার। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, খুলনা পাওয়ার, এডিএন টেলিকম, ওয়াইম্যাক্স এবং ভিএফএস থ্রেড ডাইং। সিএসইতে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয় গতকাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026