1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

উন্নয়ন ফোরামে ৪২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৮৬ বার দেখা হয়েছে

এবারের বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) সম্মেলনে সোয়া ৪ বিলিয়ন বা ৪২৫ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ হিসেবে আগামী ৪ বছরে বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থার মাধ্যমে প্রদান করা হবে।
রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, বিডিএফ সম্মেলনে বিশ্বব্যাংক রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করে ২টি চলামন প্রকল্পে অতিরিক্ত এবং একটি নতুন প্রকল্পে ৩৫০ মিলিয়ন ডলার অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এসব অর্থ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠি ও রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহার করা হবে।এছাড়া জাইকা ২ দশমিক ৭ বিলিয়ন বা ২৭০ কোটি ডলার ঋণ প্রদান করবে।এই অর্থ ৬টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ জানুয়ারি দু’দিনব্যাপী বিডিএফ সম্মেলন ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উন্নয়ন সহযোগি দেশ ও স্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026