1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

স্বাধীনতা পুরস্কার-২০২৬ আজ প্রদান, ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, ক্রীড়া, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর পুরস্কারপ্রাপ্তদের মনোনীত করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে।

এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অধ্যাপক জহুরুল করিমকে মনোনীত করা হয়েছে। সাহিত্যে অবদানের জন্য আশরাফ সিদ্দিকীকে (মরণোত্তর) এবং সংস্কৃতিতে অবদানের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত)কে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংগীতে অবদানের জন্য বশীর আহমেদকে (মরণোত্তর) এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য টেবিল টেনিসের খেলোয়াড় জোবেরা রহমান (লিনু)কে নির্বাচিত করা হয়েছে। সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে (মরণোত্তর) এবং মো. সাইদুল হককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীকে (মরণোত্তর) এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

জনপ্রশাসনে কাজী ফজলুর রহমানকে (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে মনোনীত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল মুকিত মজুমদারকেও এ বছরের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রতিষ্ঠান পর্যায়ে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। এগুলো হলো—মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। সাধারণত স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে নগদ ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পদকের একটি প্রতিরূপ এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলোকেও নির্ধারিত সম্মাননা প্রদান করা হয়।

এ পুরস্কার প্রদানকে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও কৃতিত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশগঠনে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026