1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ: স্পিকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সোমবার সংসদ ভবনে তার কার্যালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে স্পিকার দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে সংসদীয় পর্যায়ের যোগাযোগ জোরদার করার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করা সম্ভব।

স্পিকার ভারতের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিভিন্ন অবস্থানকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের বর্তমান সংসদীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে গিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদ বর্তমানে নিয়মিত অধিবেশনের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখছে এবং সংসদীয় আলোচনায় বিরোধী দলের অংশগ্রহণও রয়েছে। তিনি সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দুই দেশের সংসদের মধ্যে বিদ্যমান সংসদীয় মৈত্রী গ্রুপ এবং প্রতিনিধিদল পর্যায়ের সফর বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নীতিনির্ধারক পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়।

ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ক্ষেত্রে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, সংসদীয় মৈত্রী গ্রুপ এবং নিয়মিত পারস্পরিক সফর দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।

তিনি অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। এসব ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি ভারতের পক্ষ থেকে স্পিকারের হাতে ভারতের সংবিধানের একটি কপি এবং একটি স্মারক উপহার প্রদান করেন। সাক্ষাতে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই আলোচনাকে সৌজন্যমূলক ও গঠনমূলক হিসেবে উল্লেখ করে সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026