1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিঠাপুকুরে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

অপরাধ ডেস্ক

রংপুরের মিঠাপুকুর উপজেলায় র‌্যাব-১৩ অভিযান চালিয়ে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জাবেদ (৩২)। তিনি রংপুর মহানগরের তাজহাট থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, অভিযানটি বুধবার (৮ এপ্রিল) সকালে সম্পন্ন হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৩ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে তাজহাট থানার এক কর্মকর্তা মোবাইল ডিউটির সময় জানতে পারেন, এলাকার চিহ্নিত অস্ত্রধারী শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীমকে স্থানীয় জনতা আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে একটি দেশীয় অস্ত্রসহ আটক করে। এ সময় তার সহযোগীদের মধ্যে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়। পরের দিন, ৪ মার্চ, তাজহাট থানায় অস্ত্র আইনের ১৯(চ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। শাফায়েত হোসেনকে প্রধান আসামি করা হয় এবং জাবেদসহ কয়েকজন পলাতক হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

র‌্যাব সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর এলাকায় উদ্বেগ তৈরি হওয়ায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল মিঠাপুকুর থানার বৈরাগীহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাবেদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন।

র‌্যাবের তথ্যানুযায়ী, আসামিরা স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। গ্রেপ্তার জাবেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, “সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026