1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইট কারখানার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ, আহতদের ১ লাখ টাকা সহায়তার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইট কারখানায় শনিবার (৪ এপ্রিল) ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়গুলো খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় তিনি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। কারখানা পরিদর্শন শেষে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে সময় কাটান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

মন্ত্রী আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তার জন্য তিনি বিশেষ তহবিলের ঘোষণা দেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার জন্য মন্ত্রী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথক একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ভাগ্য উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো শ্রমিকের জীবন অবহেলার কারণে বিপন্ন হতে দেয়া হবে না।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026