1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

শিক্ষামন্ত্রী: পরীক্ষায় নকল সহ সহায়তাকারীদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

শিক্ষা ডেস্ক

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান পরীক্ষা চলাকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। বাইরে থেকে কেউ নকলের সহায়তা করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিনি বলেছিলেন, “কাউকে নকল করতে দেওয়া হবে না, নকলের সহযোগিতা করতে দেওয়া হবে না।”

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, কোনো শিক্ষক যদি খাতা যাচাই করার সময় দুর্বলতা দেখায় বা ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীর নম্বর কম বা বেশি দেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আইন প্রবর্তিত হয়েছে। তিনি বলেন, “কোনো ধরনের পরীক্ষায় নকল করার সুযোগ থাকবে না। এটি পাবলিক পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ, সব পরীক্ষায় একই আইন বলবৎ থাকবে।”

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে নকলের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থন উল্লেখ করে বলেন, “আমার একটাই এজেন্ডা – আগামীর বাংলাদেশ গড়ে তোলা। শিক্ষা মন্ত্রণালয়কে এ কাজের জন্য ব্যাপক ভূমিকা নিতে হবে।”

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদেরকে মানবিক ও নৈতিকভাবে গড়ে তুললে তাদের সাওয়াব হবে। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই সাদগাহে যারিয়ার সওয়াব পাবেন। শিক্ষা মন্ত্রণালয় আমার এবাদতখানা। সেখানে আপনাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

মন্ত্রী নকলের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭২ থেকে ২০০১ সালের মধ্যে নকলের মূল উৎপাদন হয়েছিল। তিনি বলেন, “২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে নকল পুনরায় চালু হয়। এখন আর নকলের সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের যত্নসহকারে পড়াতে হবে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জেনজিরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং ৫ আগস্টের পর থেকে নতুনভাবে বাংলাদেশকে গড়ার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এখন সত্যের পথে রয়েছে এবং তারা শিক্ষকদের সহযোগিতা করবে।

প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার বিষয়েও মন্ত্রী বলেন। এছাড়া শিক্ষকরা সময়মত ক্লাসরুমে উপস্থিত থাকছেন কিনা তা রেকর্ড রাখতে হবে। তিনি শতভাগ কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেন এবং সবকিছু সরকারি নিবন্ধনের আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এবং ডেপুটি কন্ট্রোলার মো. কবির আহমেদ সভার সঞ্চালনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026