1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৭ মে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে আরও জোরদারের প্রতিশ্রুতি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের খাল খনন কর্মসূচি জোরদার, ২০ হাজার কিলোমিটার লক্ষ্য নির্ধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ–১৪৩৩ উদ্‌যাপনের প্রস্তুতি শুরু বাংলাদেশি জাহাজগুলোর হরমুজ প্রণালী পারাপত্তির অনুমতি দিয়েছে ইরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পঞ্চম মেধাতালিকা প্রকাশ আইএলও মহাপরিচালক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিলেন

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের বিষয়ে জোর দিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

গত সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দক্ষ জনশক্তি উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান। বৈঠকে উভয় পক্ষই শ্রমখাতে চলমান সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় সৌদি উপমন্ত্রী আইএলও-তে সৌদি আরবের বিরুদ্ধে উত্থাপিত কিছু বিষয়ে বাংলাদেশ স্থায়ী মিশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের শ্রমশক্তির অবদানকে ইতিবাচকভাবে তুলে ধরে বলেন, সৌদি আরবের উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংকটকালীন সময়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করায় সৌদি সরকারের প্রতি ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে সৌদি পক্ষ থেকে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, যাতে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী উপযুক্ত জনশক্তি সরবরাহ করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে সৌদি আরবের সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হলে কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং তাদের আয় ও কর্মপরিবেশ উন্নত হবে।

এছাড়া কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আন্তর্জাতিক মান অনুযায়ী উন্নীত করা এবং সৌদি আরবের চাহিদা অনুযায়ী আরবি ভাষা প্রশিক্ষণ জোরদার করার প্রস্তাব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশগামী কর্মীদের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।

বৈঠকের শেষে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষই শ্রমখাতে বিদ্যমান অংশীদারিত্বকে আরও সম্প্রসারণ এবং নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026