1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পঞ্চম মেধাতালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

জগন্নাথ  প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বুধবার (১ এপ্রিল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি হবার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।

ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে, ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকাকালীন সময়ে সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্লিপ সংগ্রহের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৩০ টাকা, যা ব্যবহারিক ক্লাসসহ। বিজনেস স্টাডিজ অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১০ হাজার ৬৩০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা এবং চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানানো হয়েছে, পঞ্চম মেধাতালিকার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ হলেও যদি কোনো আসন শূন্য থাকে, তবে পরবর্তী সময়ে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026